weather ২৯.১৬ o সে. আদ্রতা ৭৬% , বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

প্রকাশ :

স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা যাওয়ার দুই দিন পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) মাহাথির মোহাম্মদের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

১০১ বছর বয়সী মাহাথিরকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার সহযোগী সুফি ইউসুফ। তিনি বলেন, ঠিক কী কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। আনুষ্ঠানিকভাবে রোগনির্ণয় না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দুই দফায় ২০ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন মাহাথির। তাঁর হৃদ্যন্ত্রের সমস্যা আছে। এর আগে তাঁর বাইপাস সার্জারিও হয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। সর্বশেষ গত জানুয়ারিতে পড়ে গিয়ে নিতম্বে চোট পাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। 

মাহাথিরের স্ত্রী সিতি হাসমাহ ছিলেন চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মী। তাদের দাম্পত্য জীবন ছিল ৭০ বছরের। ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান তিনি। স্ত্রীর মৃত্যুর পর মাহাথিরকে দৃশ্যত আবেগাপ্লুত দেখা গেছে। সিতি হাসমাহর শেষকৃত্যের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। সেখানে দেশটির সাবেক রাজার সঙ্গে কথা বলার সময় চোখের পানি মুছতে মুছতে মাহাথিরকে বলতে শোনা যায়, ‘আমি ভাবিনি, আজ তার মৃত্যু হবে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নামফলকে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভুতুড়ে বিলের ঘটনায় জিএমসহ চারজন বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ ভুতুড়ে বিলের ঘটনায় জিএমসহ চারজন বরখাস্ত, মন্ত্রীর দুঃখ প্রকাশ এল নিনোর প্রভাবে ঝুঁকিতে লাতিন আমেরিকার আড়াই কোটি শিশু: ইউনিসেফ এল নিনোর প্রভাবে ঝুঁকিতে লাতিন আমেরিকার আড়াই কোটি শিশু: ইউনিসেফ স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির মোহাম্মদ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার