weather ২৮.১৬ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক দুই হাজার

প্রকাশ :

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক দুই হাজার

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বিক্ষোভের ঘটনায় প্রায় দুই হাজার মানুষকে আটক করেছে দেশটির পুলিশ।

ফ্রান্সের আইনমন্ত্রী জেরাল্ড দারমানিন শুক্রবার (২ অক্টোবর) বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিক্ষোভে সক্রিয় ও সহিংস একটি সংখ্যালঘু গোষ্ঠী অংশ নিচ্ছে। তারা আদৌ উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী কি না, তা নিয়েও আমরা পুরোপুরি নিশ্চিত নই।’

দারমানিন আরও বলেন, ‘উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের বিক্ষোভ এখন জনশৃঙ্খলা বিঘ্নিত করার ঘটনায় পরিণত হয়েছে। যখন মানুষ বাসে হামলা চালায় এবং স্কুলে আগুন দেয়, তখন সেটি আর শুধু বিক্ষোভের বিষয় থাকে না।’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, শিক্ষকদের সংকট ও জরাজীর্ণ স্কুল ভবনের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে প্যারিস অঞ্চলে বিক্ষোভ শুরু হয়। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে সহিংসতায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

ফ্রান্সের শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্রান্স টু টেলিভিশনকে বলেন, শুক্রবার চার শতাধিক স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এদিকে, প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে এনবিসি নিউজ জানায়, বৃহস্পতিবার সংকট মোকাবিলায় অনুষ্ঠিত এক বৈঠকে গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, কট্টর বামপন্থী রাজনীতিকেরা এই বিক্ষোভ আন্দোলন শুরু করেছিলেন। তাদের মধ্যে লা ফ্রঁস আঁসুমিজ দলের সদস্যরাও রয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম, বেড়েছে ৩২ দফা পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম, বেড়েছে ৩২ দফা হামের উপসর্গে আট মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের হামের উপসর্গে আট মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের বিশ্বে মানুষের গড় আয়ু আবারও বাড়ছে: ডব্লিউএইচও বিশ্বে মানুষের গড় আয়ু আবারও বাড়ছে: ডব্লিউএইচও শেখ হাসিনার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী শেখ হাসিনার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী বিমানবন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে বিমানবন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে