weather ২৮.১৬ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

প্রকাশ :

কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

ছবি : সংগৃহীত

পাবনা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিফুয়েলিং এবং দ্বিতীয় ইউনিটের জন্য আনা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান কঠোর নিরাপত্তায় সড়কপথে প্রকল্প এলাকায় পৌঁছেছে। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ইউরেনিয়াম বহনকারী বহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে। 

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর ১২ট ২০ মিনিটের দিকে রূপপুরে পৌঁছেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা বহরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে।

এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম বহনকারী বিশেষ কার্গো বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার সকালে তিনটি বিশেষ লরির একটি বহর কড়া নিরাপত্তায় রূপপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি গত ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। তবে ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি।

২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি দেশে আনা হয়েছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়। শিগগির সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।

এক হাজার ২০০ মেগাওয়াট ধারণক্ষমতা সম্পন্ন দুটি ইউনিটের মাধ্যমে মোট দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ শুরু হয় ২০১৩ সালে। রাশিয়ার সহযোগিতায় এটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ ১৩ হাজার কোটি টাকার ওপরে। 

চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রটি শুরুতে রুশ বিশেষজ্ঞদের সহায়তায় পরিচালিত হবে। বাংলাদেশি কর্মীরা তাদের সঙ্গে কাজ করবেন এবং পরের তিন বছরের মধ্যে পর্যায়ক্রমে মূল দায়িত্ব বুঝে নেবেন।

প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে এটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ-এর অধীনে পরিচালিত হবে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রটির কার্যকাল ৬০ বছর ধরা হলেও এর মেয়াদকাল ১০০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব।

প্রথম ইউনিটের নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় এখন জ্বালানি লোডিং ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর পথ উন্মুক্ত হয়েছে। দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ চলমান রয়েছে, সেটি আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম, বেড়েছে ৩২ দফা পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম, বেড়েছে ৩২ দফা হামের উপসর্গে আট মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের হামের উপসর্গে আট মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের বিশ্বে মানুষের গড় আয়ু আবারও বাড়ছে: ডব্লিউএইচও বিশ্বে মানুষের গড় আয়ু আবারও বাড়ছে: ডব্লিউএইচও শেখ হাসিনার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী শেখ হাসিনার ঘটনায় ভারত প্রস্তুত ছিল না: দীনেশ ত্রিবেদী বিমানবন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে বিমানবন্দরের ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে