weather ২৭.৪ o সে. আদ্রতা ৭৮% , মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল

প্রকাশ :

চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
এ বছর চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের কার্ল ডাইসেরথ এবং জার্মানির পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল।

বাংলাদেশ সময় সোমবার (৫ অক্টোবর) বিকাল ৩টা ৩০ মিনিটে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের চিকিৎসাবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।

মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি এবং ব্যবহার নিয়ে গভীর ও বিশদ গবেষণাকর্মের জন্য তাদের চলতি বছর চিকিৎসা শাখায় নোবেল বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোবেল কমিটির ওয়েবসাইটে।

নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানী চ্যানেলরোডপসিন নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। তাদের এই আবিষ্কার স্নায়ুবিজ্ঞানকে (নিউরোসায়েন্স) নতুন যুগে নিয়ে যাওয়ার ভিত্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেছে কলোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি।

নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানী চ্যানেলরোডপসিন নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। তাদের এই আবিষ্কার স্নায়ুবিজ্ঞানকে (নিউরোসায়েন্স) নতুন যুগে নিয়ে যাওয়ার ভিত্তি হিসেবে কাজ করবে বলেও উল্লেখ করেছে কলোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি।

কমিটির বিবৃতি থেকে আরও জানা গেছে, চ্যানেলরোডপসিন প্রোটিনটি তৈরি করেছেন পিটার হেগেমান এবং গেয়র্গ ন্যাগেল. আর সেটিকে মানব মস্তিষ্কের স্নায়ুকোষের জন্য ‘আলোক-নিয়ন্ত্রত সুইচে’ রূপান্তরে অবদান রেখেছেন কার্ল ডাইসেরথ।

‘তাদের এই গবেষণা বিজ্ঞানীদের বুঝতে সহায়তা করেছে যে কীভাবে আলোকে কাজে লাগিয়ে কোষের— বিশেষ করে স্নায়ুকোষের— কার্যকলাপ নিয়ন্ত্রণ করা সম্ভব; এর ফলে মস্তিষ্ক নিয়ে গবেষণার পাশাপাশি স্নায়বিক ও অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে’, বলা হয়েছে নোবেল কমিটির বিবৃতিতে।

১৯০১ সালে চিকিৎসাবিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার প্রদানের পর থেকে এ পর্যন্ত এই শাখায় মোট ১১৬ জনকে পুরস্কার দেওয়া হয়েছে। নোবেল কমিটির সোমবারের এই ঘোষণার মাধ্যমে সেই দীর্ঘ তালিকায় আরও তিন জন বিজ্ঞানীর নাম যুক্ত হলো, যাদের বৈজ্ঞানিক অবদান আধুনিক চিকিৎসাবিজ্ঞানকে সমৃদ্ধ করেছে।

নোবেলজয়ী এই বিজ্ঞানীরা পাবেন একটি মেডেল, একটি সনদপত্র এবং মোট ১২ মিলিয়ন বা এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা। যেসব বিভাগে একাধিক নোবেলজয়ী থাকবেন, তাদের মধ্যে এই এক কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনা ভাগ হয়ে যাবে। বর্তমান বাজারে এর মান প্রায় ১২ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মূদ্রায় প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা।

প্রতিবছর চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা করে সুইডেনের স্টোকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। আর পদার্থবিজ্ঞান ও রসায়নের নোবেল ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের পুরস্কার ঘোষণা করা হবে। শুক্রবার শান্তি পুরস্কার এবং ১২ অক্টোবর অর্থনীতির পুরস্কার ঘোষণা হওয়ার কথা।

গত বছর চিকিৎসাবিজ্ঞান ও শারীরতত্ত্বে নোবেল পুরস্কার পেয়েছিলেন মেরি ব্রুনকো, ফ্রেড রামসডেল এবং শিমন সাগাগুচি। পেরিফেরাল ইমিউন টলারেন্স তথা শরীরের রোগ প্রতিরোধক কোষ জীবাণুদের আক্রমণ করতে গিয়ে যেন নিজের টিস্যু বা অঙ্গকে আক্রমণ না করে, সেই প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০২ জন ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৯০২ জন চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল চিকিৎসায় নোবেল পেলেন কার্ল ডাইসেরথ, পিটার হেগেমান ও গেয়র্গ নাগেল সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ প্রেসক্লাবের সামনে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী হাজার কিলোমিটার দূরে পালিয়েছে, আইআরজিসির দাবি ইরান সীমান্ত থেকে মার্কিন বাহিনী হাজার কিলোমিটার দূরে পালিয়েছে, আইআরজিসির দাবি