weather ২৫.৮১ o সে. আদ্রতা ৭১% , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ

প্রকাশ :

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ

ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দীপকে ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরা, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি দিল্লির কনট প্লেস এলাকায় জড়ো হওয়া বিশাল জনতাকে ছত্রভঙ্গ করতে শুরু করেছে পুলিশ। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, শুক্রবার (১৬ অক্টোবর) ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র আনিস গাওয়ান্ডের বাড়ি থেকে অভিজিৎ দিপকেকে তুলে নিয়ে যায় পুলিশ। দিল্লির কারোলবাগের এই বাড়িতে ছিলেন তিনি। আর আইসা সভাপতি নেহা বোরাকে যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়েছে।

সিজেপির ইনস্টাগ্রাম পেজের একটি লাইভ ভিডিওতে দিপকে তাদের কর্মসূচি বাধা দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন। আটকের সময় এক পুলিশ কর্মকর্তাকে তিনি জিজ্ঞাসা করেন. ‘আমরা তো বলিনি যে আমরা প্রতিবাদ করব... আমরা শুধু জাতীয় পতাকা ওড়াব। সেটাও কি করার অনুমতি নেই?’

অভিজিৎ দিপকেকে আটকের এক ঘণ্টা আগে ওই বাড়িতে গিয়ে সিজেপির সেন্ট্রাল পার্কে তেরঙ্গা যাত্রার কর্মসূচি বন্ধ করার নোটিশ দিয়েছিল পুলিশ। অভিজিৎ তা প্রত্যাখ্যান করেছিলেন।

নোটিশ দেওয়ার সময় ওই বাড়িতে পুলিশ–দিপকে কথোপকথনের এক ভিডিও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এনডিটিভি ওই ছবি দিয়ে খবরও করেছে। তাতে লেখা হয়েছে, এক পুলিশ কর্তা দিপকেকে বলেন, তিনি যেন বিকালে তেরঙ্গা যাত্রা বের না করেন।

জবাবে দিপকে পুলিশকে বলেন, ‘আমরা কোনো লাউডস্পিকার রাখিনি। আমরা একে বিক্ষোভ সমাবেশও বলছি না। আমরা শুধু যাব। জাতীয় পতাকা উড়াব। চলে আসব। জাতীয় পতাকা ওড়ানো কি বেআইনি?’

ছবিতে দেখা যায়, দিপকের পরনে সাদা টি শার্ট ও নীল ডেনিম। টি শার্টের ওপর মহাত্মা গান্ধীর ছবি। তার কাঁধের ওপর একটা জাতীয় পতাকা ফেলা রয়েছে। তাদের কথোপকথনের এক ভিডিওর উল্লেখ করে ওই প্রতিবেদনে লেখা হয়, তাকে দেওয়া পুলিশের কিছু কাগজপত্র দেখে দিপকে বলছেন, ‘এসব কী ধরনের অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে?’

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় আটক হলেন ককরোচ নেতা দীপকে। এর আগে যন্তর মন্তরে কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে নামার পরই বিমানবন্দরে আটক করা হয় তাকে।

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে সিজেপি। এবার দলটির নেতা সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেপ্তারের প্রতিবাদে আজকের কর্মসূচির ঘোষণা করা হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, সাড়ে ১৬ হাজার যাত্রীর ভোগান্তি ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, সাড়ে ১৬ হাজার যাত্রীর ভোগান্তি হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু কুমিল্লায় যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা কুমিল্লায় যুবদলের কর্মীকে কুপিয়ে হত্যা আগাম শীতের সবজি বাজারে এলেও চড়া দাম, মাছ-মাংসে স্বস্তি নেই আগাম শীতের সবজি বাজারে এলেও চড়া দাম, মাছ-মাংসে স্বস্তি নেই