weather ২৩.১৫ o সে. আদ্রতা ৭৭% , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি

প্রকাশ :

রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক রেহানা পারভীন ও আওলাদ হোসাইন /ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক রেহানা পারভীনকে হত্যার পর মাটিচাপা দেওয়ার মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে আপত্তি জানিয়েছেন তাঁর মা আইরিন আক্তার। অভিযোগপত্রে কয়েকজনের নাম না থাকায় এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করবেন তিনি। এ বিষয়ে শুনানির জন্য আগামী ১৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালতকে এ সিদ্ধান্তের কথা জানান আইরিন আক্তার। তাঁর পক্ষে আইনজীবী আনন্দ চন্দ্র বিশ্বাস অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন দাখিলের জন্য সময় চান। প্রসিকিউশন বিভাগের এএসআই রুহুল আমিন শুনানির দিন ধার্যের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৬ জুন ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসেন রেহানা। তাঁর স্বামী আওলাদ হোসাইন দেশে আসেন ২৯ জুন। ৩ জুলাই মায়ের সঙ্গে রেহানার শেষ কথা হয়। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মেয়ে নিখোঁজ হওয়ার পর আইরিন আক্তার প্রথমে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ৮ সেপ্টেম্বর অপহরণের অভিযোগে আওলাদ হোসাইন, তাঁর দুই বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম এবং আত্মীয় আমজাদ হোসাইনকে আসামি করে মামলা করেন তিনি। তবে মামলা হওয়ার আগেই আওলাদ অস্ট্রেলিয়ায় ফিরে যান।

এরপর ১২ সেপ্টেম্বর আশুলিয়ায় পাপিয়ার বাড়ির সামনে মাটির নিচ থেকে রেহানার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর অপহরণের মামলাটি হত্যা ও মরদেহ গুমের মামলায় রূপান্তর করা হয়।

তদন্ত শেষে চলতি বছরের ৩১ আগস্ট পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপপরিদর্শক তানভীর হাসান খান। অভিযোগপত্রে আসামি করা হয়েছে রেহানার স্বামী আওলাদ হোসাইন, তাঁর দুই বোন পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম, চাচাতো ভাই কবীর হোসাইন এবং চাচা আমজাদ হোসাইনকে।

সম্পত্তি নিয়ে বিরোধের অভিযোগ : মামলার এজাহারে আইরিন আক্তার অভিযোগ করেন, প্রায় ২০ বছর আগে রেহানা ও আওলাদের বিয়ে হয়। তাঁদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ার নাগরিক। রেহানা বাংলাদেশে নিজের নামে কিছু সম্পত্তি কেনার পর আওলাদ এর বিরোধিতা করতেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আইরিনের ভাষ্য অনুযায়ী, ৩ জুলাই ফোনে রেহানা তাঁকে জানান, আওলাদ, আমজাদ, পাপিয়া ও মাকসুদা তাঁকে মারধর করেছেন। আওলাদ তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলেছিলেন। এরপর থেকে রেহানার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে আইরিন জানতে পারেন, রেহানা নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ায় ফেরেননি। এদিকে আওলাদ অস্ট্রেলিয়ায় ফিরে যান।

রেহানার পরিবারের সদস্যরা পাপিয়া ও মাকসুদার সঙ্গে যোগাযোগ করলে তাঁরা রেহানার মেয়ে তাঁদের কাছে আছে বলে জানান। তবে রেহানার বিষয়ে তাঁরা স্পষ্ট কোনো তথ্য দেননি বলে অভিযোগ করেন আইরিন। পরে তিনি অপহরণের মামলা করেন। রেহানার মরদেহ উদ্ধারের পর মামলায় হত্যা ও মরদেহ গুমের অভিযোগ যুক্ত হয়।

মামলার আসামিদের মধ্যে পাপিয়া আক্তার ও মাকসুদা বেগম জামিনে রয়েছেন। আমজাদ হোসাইন ও কবীর হোসাইন কারাগারে আছেন। আর আওলাদ হোসাইনকে অভিযোগপত্রে পলাতক দেখানো হয়েছে।

পিপলসনিউজ/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী ১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা