weather ২৩.১৫ o সে. আদ্রতা ৭৭% , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ :

অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা

ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম/ ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৯ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদকের অভিযোগে বলা হয়, অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক সৌরভ দাশের জমা দেওয়া প্রতিবেদন ও অন্যান্য নথি পর্যালোচনা করে নাজমুল আলমের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলা করা হবে।

এই আইনের ২৬(২) ধারায় সম্পদের বিবরণী জমা না দেওয়া বা মিথ্যা তথ্য দেওয়ার শাস্তির বিধান রয়েছে। আর ২৭(১) ধারায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধ ও শাস্তির কথা বলা হয়েছে।

এর আগে, গত ১ অক্টোবর নাজমুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করার সিদ্ধান্ত অনুমোদন করে দুদক। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর দুদকের আবেদনে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী আদালতে ওই আবেদন করেছিলেন।

আবেদনে বলা হয়, নাজমুল আলমের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করে তা নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবে এনে বৈধতা দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

নাজমুল আলম ২০১১ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রলীগের নেতৃত্বে থাকার সময় তার বিরুদ্ধে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। তিনি ফারমার্স ব্যাংকের পরিচালকও ছিলেন। ব্যাংকটি পরে পদ্মা ব্যাংক নামে কার্যক্রম শুরু করে।

পিপলসনিউজ/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী ১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা