weather ৩২.৩৭ o সে. আদ্রতা ৫৭% , সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা

প্রকাশ :

আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
টানা দুই দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সোমবার (২ নভেম্বর) ভরিতে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা বেড়েছে সোনার দাম। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এ নিয়ে গত ছয় দিনের মধ্যে পাঁচবার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর আগে গত সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার সোনার দাম বাড়ানো হয় মোট তিন হাজার ৮৪৯ টাকা। এরপর শুক্র ও শনিবার সোনার দাম টানা কমে। ওই দুই দিনে দাম কমে মোট সাত হাজার ১১৫ টাকা। আজ আবার দাম বাড়ল।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতিভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা; ১৮ ক্যারেটের এক লাখ ৮১ হাজার ২০০ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

দাম বাড়ানোর আগে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার দাম দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা; ২১ ক্যারেটের দাম দুই লাখ ৭ হাজার ৭৯৪ টাকা ছিল। এ ছাড়া ১৮ ক্যারেটের দাম এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা ছিল।

এদিকে বিশ্ববাজারে সোনার দাম সামগ্রিকভাবে কমছে। রোববার নিউইয়র্কের বাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ১১ ডলার ৯৪ ডলার। ফলে আউন্সপ্রতি সোনার দাম বেড়ে হয় তিন হাজার ৮৯৯ ডলার। গত শনিবার বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি তিন হাজার ৮৭৫ ডলার।

সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ৩০ দিনে সোনার দাম কমেছে ২৪১ ডলার; ছয় মাসে কমেছে ৬৩৫ ডলার।

অন্যদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা তিন হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ২১৬ টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন বনানীতে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত এলিজা জামান আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা আবারো বাড়ল সোনার দাম, আজ ভরিতে সর্বোচ্চ ৩২৬৬ টাকা আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন