weather ৩৩.০৯ o সে. আদ্রতা ৪৮% , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে সোনার দাম আরও কমলো

প্রকাশ :

দেশের বাজারে সোনার দাম আরও কমলো

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম আরও কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম কমানো হয়েছে দুই হাজার ১৫৮ টাকা। 

এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমায় এই দাম কমানো হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় এক হাজার ৬৯১ টাকা। তার আগে ১৩ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমানো হয় তিন হাজার ২৬৬ টাকা। 

এতে তিন দফায় ভালো মানের এক ভরি সোনার গহনার দাম কমলো সাত হাজার ১১৫ টাকা।

এখন, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ১৮২ টাকা। 

২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৪ হাজার ৯৩ টাকা।

এ ছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ৬৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ২৬ হাজার ৩৪০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৫৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় দুই লাখ ১৬ হাজার ১৯২ টাকা।
এ ছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম এক হাজার ৩৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৫১ হাজার ৬৯০ টাকা। আজ সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এই দামেই সোনার গহনা বিক্রি হয়।

সোনার গহনার দাম কমানোর পাশাপাশি রুপার গহনার দামও কমানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩২৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে তিন হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে তিন হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ১১৭ টাকা কমিয়ে দুই হাজার ৩৯১ টাকা নির্ধারণ করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাজারে সোনার দাম আরও কমলো দেশের বাজারে সোনার দাম আরও কমলো সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে সৌদির কিং খালেদ বিমানবন্দরে হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে তিব্বতে সাত মাত্রার ভূমিকম্প, নিহত ১৮ তিব্বতে সাত মাত্রার ভূমিকম্প, নিহত ১৮ থানায় ওসির সঙ্গে এমপি রুমিনের বাগবিতণ্ডা থানায় ওসির সঙ্গে এমপি রুমিনের বাগবিতণ্ডা