weather ২৬.৯২ o সে. আদ্রতা ৭৯% , মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম সাহারায় শেষ হচ্ছে জাতিসংঘ শান্তি মিশন

প্রকাশ :

পশ্চিম সাহারায় শেষ হচ্ছে জাতিসংঘ শান্তি মিশন

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার পশ্চিম সাহারা অঞ্চলে ৩৫ বছর পর জাতিসংঘ শান্তি মিশনের কার্যক্রমের অবসান ঘটছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা জানিয়েছেন। রোববার (১ নভেম্বর) তিনি জানান, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই শান্তি মিশনের ম্যান্ডেট নবায়ন না করায় এটি বন্ধ হয়ে যাচ্ছে।

পশ্চিম সাহারাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা মরক্কো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। কিন্তু অঞ্চলটির আলজেরিয়া সমর্থিত স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী পলিসারিও ফ্রন্ট এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাবেক ঔপনিবেশিক শক্তি স্পেন ১৯৭৬ সালে পশ্চিম সাহারা অঞ্চল ছেড়ে যাওয়ার পর থেকে পলিসারিও ফ্রন্ট একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য লড়াই করছে। ১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হওয়ার পর সেখানে ‘মিনুরসো’ নামে পরিচিত শান্তিরক্ষা মিশন শুরু হয়।

এক বিবৃতিতে গুতেরেস জানান, ১ নভেম্বর থেকে এই মিশনের সমাপ্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ে মিশনটির সম্পদগুলো সেনা সরবরাহকারী দেশগুলোতে ফেরত পাঠানো হবে।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের একটি খসড়া প্রস্তাব গৃহীত হওয়ার এক বছর পর এই শান্তিরক্ষা মিশনের সমাপ্তি ঘটছে। মার্কিন ওই প্রস্তাবে সংঘাতের সবচেয়ে কার্যকর সমাধান হিসেবে মরক্কোর একটি পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছিল। এই পরিকল্পনায় মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারাকে স্বায়ত্তশাসন দেওয়ার কথা বলা হয়েছে।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব নিয়ে ভোটাভুটির সময় রাশিয়া ভোটদানে বিরত ছিল। কিন্তু দেশটি চলতি বছর যুক্তরাষ্ট্র সমর্থিত আরেকটি প্রস্তাবে ভেটো দেয়। এই প্রস্তাবে মরক্কোর পরিকল্পনার প্রতি জাতিসংঘের অগ্রাধিকারকে সুসংহত করার পাশাপাশি শান্তিরক্ষী বাহিনীর আকার কমিয়ে আনার কথা ছিল।

এরপর নিরাপত্তা পরিষদ রাশিয়ার একটি বিকল্প প্রস্তাব নাকচ করে দেওয়ার পর কোনো কার্যকর সিদ্ধান্ত ছাড়াই মিশনটির মেয়াদ শেষ হয়ে যায়।
যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি মিসুরসোর ওপর একটি গণভোট আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে মতপার্থক্যের কারণে সেই গণভোট আর অনুষ্ঠিত হয়নি।

মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বৌরিতা রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমকে জানিয়েছেন, মিশনের নামের মধ্যে ‘আর’ অক্ষরটি রাখা হয়েছিল গণভোটের (রেফারেন্ডাম) বিষয়টি মাথায় রেখে, কিন্তু সেটি এখন মৃত ধারণায় পর্যবসিত হয়েছে।

মরক্কো মিশনের নবায়ন না হওয়াকে স্বাগত জানালেও আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এতে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছে। আলজেরিয়া এজন্য মরক্কোর অবস্থানের প্রতি যুক্তরাষ্ট্রের অত্যধিক পক্ষপাতিত্বকে দায়ী করেছে। এক বিবৃতিতে পলিসারিও ফ্রন্ট নিরাপত্তা পরিষদের বৈঠকে সৃষ্ট অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশে সাড়ে পাঁচ হাজার অপরিণত শিশুর জন্ম: গবেষণা বাংলাদেশে সাড়ে পাঁচ হাজার অপরিণত শিশুর জন্ম: গবেষণা ডেঙ্গু ও হামের উপসর্গে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৬২ ডেঙ্গু ও হামের উপসর্গে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৪৬২ পশ্চিম সাহারায় শেষ হচ্ছে জাতিসংঘ শান্তি মিশন পশ্চিম সাহারায় শেষ হচ্ছে জাতিসংঘ শান্তি মিশন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে ইন্ধনদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী