weather ৩২.৬২ o সে. আদ্রতা ৫৬% , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বাসহ নিহত ৮

প্রকাশ :

পাকিস্তানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বাসহ নিহত ৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের সিন্ধু প্রদেশের একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারীও আছেন।

উদ্ধারকারী কর্মকর্তাদের বরাতে জিও নিউজ জানিয়েছে, থরপারকার জেলার পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভ (পিপিএইচআই) এর ওই অ্যাম্বুলেন্সটির কর্মীরা অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর সময় একটি বিস্ফোরণ ঘটে, এতে গাড়িটিতে আগুন ধরে যায়। কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কার হয়নি।

থারপারকার সহকারী কমিশনার ইরুম করিম নারেজো জানান, এ বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি ওই স্বাস্থ্য কেন্দ্রে পার্ক করা ছিল।

স্বাস্থ্য কেন্দ্রের প্রশাসন জানিয়েছে, অক্সিজেন সিলিন্ডার পাল্টানোর সময় ভেতরে একজন গর্ভবতী নারী ছিলেন। তিনি ও তার সঙ্গে থাকা দুইজন মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে পিপিএইচআইয়ের একজন ওষুধ বন্টনকারী, অ্যাম্বুলেন্সটির চালক, একজন দারোয়ান ও আরেকজন কর্মীও নিহত হয়েছেন। আর জেলা শহর মিথির হাসপাতালে নিয়ে যাওয়ার পর আহত একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ওই গর্ভবতী নারীর সঙ্গে আসা এক নারী ও আরও দুইজন ধাত্রী আহত হয়েছেন।

আহতদের জেলা শহর মিথির সরকারি হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের করাচি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিন্ধু প্রদেশের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় থরপারকার থর মরুভূমি সংলগ্ন একটি উর্বর মরুভূমি অঞ্চল। থর মরুভূমি পার করে যে অঞ্চল সেটিই থরপারকার। পাকিস্তানের সবচেয়ে বড় জেলাগুলোর অন্যতম থরপারকারের বিশাল অংশজুড়ে মরুভূমিটি বিস্তৃত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কুষ্টিয়ায় ৬ হত্যা : হানিফের মৃত্যুদণ্ড, তিন জনের আমৃত্যু কারাদণ্ড কুষ্টিয়ায় ৬ হত্যা : হানিফের মৃত্যুদণ্ড, তিন জনের আমৃত্যু কারাদণ্ড পাকিস্তানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বাসহ নিহত ৮ পাকিস্তানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অন্তঃসত্ত্বাসহ নিহত ৮ মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল ব্যাহত মিরপুরে সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল ব্যাহত তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার শাহজালালে দুই যাত্রীর জিনস প্যান্ট ও অন্তর্বাসে ২৪ কোটি টাকার সোনার পেস্ট শাহজালালে দুই যাত্রীর জিনস প্যান্ট ও অন্তর্বাসে ২৪ কোটি টাকার সোনার পেস্ট