weather ২৪.৭১ o সে. আদ্রতা ৭৭% , বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে কথা বলেছেন মৌসুমী

প্রকাশ :

সানীর সঙ্গে সম্পর্ক নিয়ে জন্মদিনে কথা বলেছেন মৌসুমী

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। 

প্রায় তিন বছর ধরে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ইতোমধ্যে দেশটিতে স্থায়ী বসবাসের অনুমতিও পেয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) এই নায়িকার জন্মদিন। দিনটি উদযাপনসহ ক্যারিয়ারের নানা দিক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মৌসুমী। 

নব্বই দশকের জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী। এই দম্পতির দীর্ঘ ২৭ বছরের সংসার, সন্তান, ক্যারিয়ার নিয়েও অনেক আলোচনা চলছে। 

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, আমি বিশ্বাস করি আমি যত বড় ও বিখ্যাতই হই না কেন, আমার নিন্দুক থাকবেই। তারা কখনো ভালো বলবে না, তাদের চোখে আমি আমরা সবসময়ই খারাপ। তারা আমার কাজগুলো সবসময় দেখুক, কাজের চুলচেরা বিশ্লেষণ করুক, তাতে আমি আরও ভালো করব। জীবনে নিন্দুক থাকাটাও জরুরি। তারাও অনেক সময় অনুপ্রেরণার।

অভিনেত্রী বলেন, আমি আর সানী দুজনে একসঙ্গে যেমন অনেক কাজ করেছি, আলাদাভাবেও করেছি। সেসব কাজে সুনাম হয়েছে, দুর্নামও হয়েছে। তবে কাজ করে সুখ্যাতিই এসেছে জীবনে বেশি। দীর্ঘদিনের চলার পথে আমি হয়ে উঠেছি সবার প্রিয় মৌসুমী। বিখ্যাত হতে গেলে অনেক সময় অনেক প্রতিকূলতার মুখোমুখিও হতে হয়। আর এ সময় এসে তো নানা বুলিংয়ের শিকার হতে হয়। 

তিনি বলেন, অনেক সময় হলুদ সাংবাদিকতার মুখোমুখি হতে হয়েছে আমাদের সংসার জীবন নিয়ে। সেসব ঠান্ডা মাথায় প্রতিরোধ করার চেষ্টা করেছি। আমি আর সানী সেসব গুরুত্ব না দিয়ে জীবনে কখনো কাউকে কোনো পরিস্থিতিতেই ছেড়ে যাব না, এ মানসিকতা নিয়ে একে অন্যের হয়েছিলাম, তাই আজীবন একসঙ্গেই থাকব।

এক প্রশ্নের জবাবে মৌসুমী বলেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু দুজন দুজনকে ছেড়ে যাব না কখনো, এ অঙ্গীকার নিয়েই কিন্তু ভালোবেসেছিলাম, কাছে এসেছিলাম। একসময় সংসার জীবন শুরু হলো। আমার কাজের চাপ এতটাই বেড়ে গেল যে পরিবারকেই সময় দিতে পারছিলাম না। নিজের স্বাধীনতার সঙ্গে, ব্যক্তিগত সুখের সঙ্গে, মানসিক শান্তির সঙ্গে আপস করেই কাজ করে যেতে হয়েছে। তবে আমি কিন্তু কাজ শেষে পরিবারের কাছেই ফিরে গিয়েছি। কারণ সবকিছু শেষে পরিবারের মাঝেই শান্তি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে বুকে ছুরিকাঘাত জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে বুকে ছুরিকাঘাত একই আদেশে তিনবার জামিন আবেদন, আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ একই আদেশে তিনবার জামিন আবেদন, আইনজীবীসহ ১১ জনকে হাইকোর্টের শোকজ দায় কার, আইনের প্রয়োগ কোথায়? দায় কার, আইনের প্রয়োগ কোথায়?