weather ২৪.৫২ o সে. আদ্রতা ৬৪% , শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এড শিরানের গান মনে রাখা কঠিন: শাহরুখ খান

প্রকাশ :

এড শিরানের গান মনে রাখা কঠিন: শাহরুখ খান

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মেয়ে সুহানা খানের একটি শেয়ার করা ভিডিওতে মন্তব্য করে এড শিরানের গানের দ্রুতগতির লিরিক মনে রাখার কঠিন অভিজ্ঞতার কথা জানিয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। মেয়ের গানের সঙ্গে তাল মেলানোর দক্ষতা দেখে মজার ছলেই নিজের অসুবিধার কথা তুলে ধরেছেন অভিনেতা। তার সেই মন্তব্য ইতিমধ্যে নজর কেড়েছে ভক্তদের।

সম্প্রতি ইনস্টাগ্রামের একটি ‘গেট রেডি উইথ মি’ (জিআরডব্লিউএম) ভিডিও প্রকাশ করেন সুহানা খান। ভিডিওতে তাকে মেকআপ করার পর অনুষ্ঠানের জন্য তৈরি হতে দেখা যায়। পেছনে বাজছিল তার বাবা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ‘তু মিল যায়ে’।

ভিডিওতে গানের সঙ্গে ঠোঁট মেলানোর পাশাপাশি এড শিরানের গাওয়া ইংরেজি র‍্যাপের অংশটিও গেয়েছেন সুহানা। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ওয়ান মোর টাইম’।

সুহানার সেই ভিডিওতে মন্তব্য করেন শাহরুখ খান। মেয়ের গানের কথা মনে রাখার দক্ষতা দেখে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, ‘তুমি কীভাবে কথাগুলো মনে রাখো! আমার জন্য তো খুব কঠিন ছিল, কারণ এড খুব দ্রুত গান করেন!’

মূলত ‘তু মিল যায়ে’ গানের ইংরেজি র‍্যাপের অংশটির কথাই বুঝিয়েছেন শাহরুখ।

এড শিরানের দ্রুতগতির গায়কির কারণে সেই অংশের লিরিক মনে রাখা তার কাছে কঠিন মনে হয়েছিল। অন্যদিকে, সুহানা বেশ সাবলীলভাবে সেই অংশের সঙ্গে তাল মেলানোয় বাবার কাছ থেকে এমন মজার মন্তব্য পেয়েছেন।

শাহরুখের মন্তব্যের পর সুহানার ভিডিওতে ভক্তদেরও আগ্রহ তৈরি হয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডেও ভিডিওতে মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘এর চেয়ে মিষ্টি কিছু আগে দেখিনি।’

এ ছাড়া অরহান আওয়াত্রামানি, যিনি ওরি নামেই পরিচিত, তিনিও মজার মন্তব্য করেছেন।

‘তু মিল যায়ে’ গানটি শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে গত ২ নভেম্বর প্রকাশ করা হয়। গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ইংরেজি র‍্যাপ অংশে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সেই অংশের কথা লিখেছেন এড শিরান। সংগীত পরিচালনা করেছেন শচীন-জিগর, আর হিন্দি অংশের কথা লিখেছেন কুমার।

এই গানের মধ্য দিয়ে হিন্দি সিনেমায় প্লেব্যাক গানে অভিষেক হয়েছে এড শিরানের। ‘কিং’ সিনেমার জন্য তার এই আন্তর্জাতিক সংগীত-সহযোগিতা গানটি প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, অনিল কাপুরসহ অনেকে। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জলবায়ু ঝুঁকির দেশগুলোতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ : ইউএনএইচসিআর জলবায়ু ঝুঁকির দেশগুলোতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ : ইউএনএইচসিআর মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত মরিশাসে কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২৭৪১ টাকা পুতিনকে খামেনির চিঠি পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান পুতিনকে খামেনির চিঠি পৌঁছে দিলেন ইরানের নিরাপত্তা প্রধান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান