weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা সাত দফায় স্বর্ণের দাম ভরিতে কমল সাড়ে ১৭ হাজার টাকা

প্রকাশ :

টানা সাত দফায় স্বর্ণের দাম ভরিতে কমল সাড়ে ১৭ হাজার টাকা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক বাজারে দরপতনের প্রভাবে দেশে টানা সাত দফায় সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা। এর মধ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কমেছে সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে দুই হাজার ৭৪১ টাকা করে মোট পাঁচ হাজার ৪৮২ টাকা কমানো হয়। এরপর গত বৃহস্পতিবার কমে দুই হাজার ২১৬ টাকা এবং শুক্রবার দুই হাজার ১৫৮ টাকা। এ সপ্তাহের শনিবার কমেছে দুই হাজার ২১৬ টাকা এবং বুধবার দুই হাজার ২১৬ টাকা।

টানা সাত দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে দুই লাখ ১২ হাজার ১১০ টাকা; ২১ ক্যারেটের দুই লাখ দুই হাজার ৫৪৫ টাকা; ১৮ ক্যারেটের এক লাখ ৭৩ হাজার ৯৬৮ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে এক লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।

আজ সোনার দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে দুই লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।

সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে। তবে এর পেছনে বৈশ্বিক বাজারে সোনার দরপতনও ভূমিকা রেখেছে। বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমেছে সর্বোচ্চ ১৩৭ ডলার। ফলে সোনার দাম এখন ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। আজ সকাল ১০টা ১৬ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল তিন হাজার ৭২৫ ডলার ৪৯ সেন্ট। গত এক মাসে প্রতি আউন্স সোনার দাম কমেছে ২৭০ ডলার; গত ছয় মাসে কমেছে ৬৭০ ডলার।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত রয়েছে। ফলে অলংকার বিক্রির সময় জুয়েলারি প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করতে পারবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে মাদ্রাসা ছাত্র হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারেন টিউলিপ সিদ্দিক দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, নিরাপত্তা জোরদার টানা সাত দফায় স্বর্ণের দাম ভরিতে কমল সাড়ে ১৭ হাজার টাকা টানা সাত দফায় স্বর্ণের দাম ভরিতে কমল সাড়ে ১৭ হাজার টাকা