নরসিংদীতে চিরকুট লিখে শিক্ষকের আত্মহত্যা
নরসিংদীর শিবপুরে টেবিলে পড়ে ছিল একটি চিরকুট, আর কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল এক স্কুল শিক্ষকের লাশ। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কলেজগেট স্কুল-সংলগ্ন ভাড়াবাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শিবপুর থানা পুলিশ।নিহত বিল্লাল হোসাইন গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০১৬ সালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিলেন।নিহতের স্ত্রী রুমা বেগম জানান, তিনি মেয়ে মরিয়মকে বাসার কাছে বিদ্যালয়ে পৌঁছে দিতে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন, তাদের ঘরের দরজা বন্ধ। ডাকাডাকির পরেও দরজা না খোলায় তিনি চিৎকার করতে থাকেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়।
.... আরও পড়ুন >>সাগর-রুনি হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পিছালো ১২৭ বার
নরসিংদীতে সংঘর্ষ : মেঘনা নদীতে মিলল আরও একজনের লাশ, মামলা
আড়াই বছরের মধ্যে ঢাকার বাইরে যাবে চার বাস টার্মিনাল : সড়কমন্ত্রী
রাজধানীর যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনায় অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠক
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত স্থগিত চেয়ে রিট
কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে গ্রেপ্তার ১৪ জন
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com