weather ৩১.৭ o সে. আদ্রতা ৬৬% , শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলাকারীদের ‘উগ্র ও অসহিষ্ণু’ আখ্যা, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ছাত্রদলের

প্রকাশ : ২৩-০৬-২০২৬ ১৯:১১

ছবি : সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। হামলাকারীদের ‘উগ্র, অসহিষ্ণু’ আখ্যা দিয়ে সংগঠনটি বলেছে, এ ধরনের কর্মকাণ্ড দেশকে ফ্যাসিবাদী ও অসহিষ্ণু ধারার দিকে ঠেলে দিতে পারে।

সোমবার (২২ জুন) সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। কর্মসূচি শেষে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির এবং দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেন। এছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, “গণমাধ্যমের কণ্ঠরোধ এবং কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলা কোনো স্বাধীন, গণতান্ত্রিক ও সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। প্রকাশ্যে সংবাদকর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।”

ছাত্রদল নেতারা দাবি করেন, এ ধরনের হামলা ভিন্নমত ও স্বাধীন সাংবাদিকতার প্রতি অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ। তাদের ভাষায়, “এই ঘটনা প্রমাণ করে, হামলাকারীরা মতপ্রকাশের স্বাধীনতা ও বহুমতের চর্চাকে সম্মান করে না।”

বিবৃতিতে আরও বলা হয়, স্বাধীনতাবিরোধী ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে গণতন্ত্র, মানবাধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে।

ছাত্রদল অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।

সংগঠনটি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড ছয় বছরের শিশু ধর্ষণ-হত্যা : নিরাপত্তা প্রহরীর রিমান্ড দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে বিশ্বকাপ সম্প্রচারে ১৪০ কোটি টাকার দুর্নীতি, তদন্ত চলছে ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার