weather ২৭.৫৮ o সে. আদ্রতা ৮৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি নেতা আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার

প্রকাশ : ২৫-১০-২০২৫ ০৩:২১

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি
জিয়াউর রহমানের আমলে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিমকে কিশোরগঞ্জের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ফোরামের সদস্যসচিব মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফয়জুল করিম জেলা বিএনপির পূর্ববর্তী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, সংগঠন থেকে আওয়ামী লীগে যোগদান করায় তাকে বহিষ্কার করা হয়েছে। 

শরিফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, দেশের অভ্যন্তরে থাকা অপশক্তি ও বিদেশি ষড়যন্ত্রকারীরা জনগণের অর্জিত মহান স্বাধীনতা ও জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যার ফলে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এক চরম হুমকির সম্মুখীন হচ্ছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে কিশোরগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম (মুবিন) দলীয় শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন বক্তব্য ইলেকট্রনিক মিডিয়া ও বিভিন্ন প্রচারমাধ্যমে চালিয়ে যাচ্ছেন। যা দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থী।

তিনি বলেন, এ অবস্থায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী বক্তব্য দেওয়ায় ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলো। এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী ফোরামের সাবেক সহ-সভাপতি মো. শফিউজ্জামান শফি, শেখ মাসুদ ইকবাল, আহ্বায়ক কমিটি সদস্য জাহাঙ্গীর আলম মোল্লা প্রমুখ।

এর আগে, গত বুধবার (২২ অক্টোবর) বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আওয়ামী লীগের প্রতি সংহতি প্রকাশ করেন ফয়জুল করিম মুবিন। ফেসবুক আইডিতে দুই মিনিট ১২ সেকেন্ডের বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেহেতু বলেছেন, তিনি অবশ্যই দেশে ফিরবেন। শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কিশোরগঞ্জের সদস্যসচিব আইনজীবী মো. শরীফুল ইসলাম বলেন, ‘মুবিন ফেসবুক লাইভে এসে বিএনপি থেকে পদত্যাগ এবং আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে কিছু করেননি। তাকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করা হয়েছে।’

এদিকে ফয়জুল করিমের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা নানা আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি লাইভে শেখ হাসিনার দেশে ফেরা ও দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার বক্তব্যে কৌতূহল তৈরি হয়েছে। মুবিন কেন আওয়ামী লীগে যোগ দেওয়ার ঘোষণা দিলেন এবং এর পেছনে কোনো রাজনৈতিক চিন্তা কাজ করেছে- সে প্রশ্নও তুলছেন অনেকে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এখন নিষিদ্ধ। এমন প্রেক্ষাপটে ফয়জুল করিম মুবিনের আওয়ামী লীগে যোগদান নিয়ে স্থানীয় বিএনপিতেও নানা আলোচনার সৃষ্টি হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত