weather ২৭.৩৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২৪ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার

প্রকাশ : ২৩-০৬-২০২৬ ১৯:৫৪

প্রত্যাহার হওয়া ডিবি ফরিদপুর সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন/ ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের মধুখালীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে ছাত্রলীগ কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ ওরফে প্রান্ত (২৫)-এর মৃত্যুর ঘটনায় ফরিদপুর ডিবি সদর জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ফরিদপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। 

আদেশে বলা হয়, প্রশাসনিক কারণে তাকে ডিবি সদর জোন থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে ওই কর্মকর্তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নিহত মির্জা ইশতিয়াক আহমেদ মধুখালী পৌরসভার পশ্চিম গোন্দারদিয়া এলাকার বাসিন্দা এবং ফরিদপুর আইন কলেজের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের অভিযোগ, গত শনিবার বিকেলে ডিবি পুলিশ তাকে আটক করে এবং মায়ের উপস্থিতিতেই তাকে মারধর করা হয়। পরে রবিবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার জানাজার আগে স্থানীয়রা বিক্ষোভ করেন এবং ঢাকা–খুলনা মহাসড়ক প্রায় ৪০ মিনিট অবরোধ করে রাখেন। এতে যান চলাচল ব্যাহত হয় এবং যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়। পরে পরিবারের অনুরোধে অবরোধ তুলে নেওয়া হয়।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় রাজনৈতিক নেতারা ঘটনাটিকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার নারায়ণগঞ্জে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার, বিভিন্ন স্থানে চেকপোস্ট জোরদার রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ রাজশাহীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল : সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু : ফরিদপুরে ওসি প্রত্যাহার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিএমপি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হবে কি না, তা নির্ধারণ করবে আদালত : উপদেষ্টা জাহেদ