weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আড়াইহাজারে গণপিটুনিতে ইউপি সদস্য নিহত

প্রকাশ : ২৯-০৯-২০২৫ ২২:১৮

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ আড়াইহাজারের ব্রাক্ষন্দী ইউনিয়নে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনিতে মো. সোহেল আহাম্মেদ (৩০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেও তার বাড়িতে অগ্নি-সংযোগ করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোহেল আহাম্মেদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।

নিহত সোহেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন।

স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সোহেল গা ঢাকা দেন। তবে সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। সোমবার সকালে সোহেলকে গণপিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, বিগত দিনে ইউপি সদস্য সোহেল স্থানীয় এলাকাবাসীর ওপর অনেক অত্যাচার-নির্যাতন করেছিলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা ছিল। কয়েকদিন আগেও বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী