weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কর্ণফুলী থেকে উদ্ধার বিরল সাম্বার হরিণটি মারা গেছে

প্রকাশ : ২৮-০৬-২০২৫ ২২:০১

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদী থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির সাম্বার হরিণটি দুই ঘণ্টা পর মারা গেছে। শুক্রবার (২৭ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হরিণটি মারা যায়।

বন বিভাগ জানায়, শুক্রবার দুপুরের দিকে উপজেলার পানিবিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন কর্ণফুলী নদী থেকে আহত অবস্থায় একটি সাম্বার হরিণ উদ্ধার করে বন বিভাগ। এরপর আহত হরিণটিকে বন বিভাগ কাপ্তাই রেঞ্জে এনে চিকিৎসা করানো হয়। তবে উদ্ধারের প্রায় দুই ঘণ্টার মধ্যে আহত হরিণটি মারা যায়।

বন বিভাগের কর্মকর্তারা ধারণা করছেন, বন্য কুকুরের তাড়া খেয়ে হরিণটি বাঁচার জন্য পাহাড়ের চূড়া থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দেয়। এ সময় হরিণটির পায়ে মারাত্বক আঘাত লাগে।

কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাউসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হরিণটি পায়ে আঘাত পেলেও মূলত স্ট্রোক করে মারা গেছে। এ ধরনের সাম্বার হরিণগুলো বিরল প্রজাতির। যার ওজন প্রায় ১০০ কেজি এবং উচ্চতা আনুমানিক চার ফুট হতে পারে।

পিপলসনিউজ/আরইউ  

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী