weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে দুই কুমিরের মারামারি, আহত একটিকে আলাদা করা হলো

প্রকাশ : ১০-০২-২০২৫ ২৩:১১

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর জেলার শ্রীপুরের সাফারি পার্কে কুমির বেষ্টনীতে দুই দিন ধরে দুটি পুরুষ কুমির মারামারি করেছে। এতে একটি কুমির মারাত্মক আহত হয়েছে। আহত কুমিরকে চিকিৎসা শেষে অন্য বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।

রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে মারামারি করে আহত কুমিরকে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করে পার্ক কর্তৃপক্ষ।

সাফারি পার্ক গাজীপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, ‘দুদিন ধরে কুমির বেষ্টনীতে দুটি পুরুষ কুমির অনেক মারামারি করছে। 

কোনোভাবেই সেগুলোর মারামারি থামছিল না। আজ সকাল থেকে পার্কের কর্মচারীদের নিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় আহত কুমিরকে কবজায় এনে পার্কের কচ্ছপ বেষ্টনীতে স্থানান্তর করা হয়েছে।’

তিনি আরো বলেন, কুমির বেষ্টনীতে সমবয়সী প্রাপ্তবয়স্ক দুটি পুরুষ কুমির ও একটি মাদী কুমির রাখা ছিল। সেখানে সমবয়সী পুরুষ কুমির দুটি মারামারিতে লিপ্ত হয়। এতে একটি কুমির বেশি আহত হয়। 

আহত স্থানে চিকিৎসা শেষে একটি বেষ্টনীতে ছেড়ে দেওয়া হয়েছে। আহত কুমিরটি বেষ্টনীতে ছাড়ার পর স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি মালয়েশিয়ার শ্রমবাজার সব বৈধ এজেন্সির জন্য উন্মুক্ত করার দাবি দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? দুদকের নতুন কমিশন নিয়োগে কাটবে কি মামলা জ্যাম ? বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি বিলুপ্ত হচ্ছে র‍্যাব, পুলিশের অধীনে গঠিত হবে এসআরবি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী