weather ২৬.৭৬ o সে. আদ্রতা ৯০% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশকে মেরে ছিনিয়ে নেওয়া হলো অটোরিকশা

প্রকাশ : ০৮-১০-২০২৫ ২০:৪১

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধ অটোরিকশা আটকের জেরে পুলিশের ওপর হামলা হয়েছে। ৫০ থেকে ৬০ জন লোক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলা করে আটক করা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এসময় অটোরিকশার কাচ ভেঙে দেন তারা।

মঙ্গলবার (৭ অক্টোবর) নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।
হামলায় আহত পুলিশ সদস্য হলেন ট্রাফিক কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম।

স্থানীয়রা জানান, গাড়িটি রেকার দিয়ে নিতে গিয়ে বাধার সম্মুখীন হন ট্রাফিক কনস্টেবল নজরুল। ৫০-৬০ জনের একটি দল ‘মব’ সৃষ্টি করে গালাগাল করে তাকে। এরপর তারা লাঠি দিয়ে অটোরিকশার কাচ ভেঙে দেন। হামলা চালান নজরুলের ওপর। এসময় ঘটনাস্থলে একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক বন্দর) কবীর আহমেদ বলেন, অবৈধ অটোরিকশা কাঠগড় এলাকার ব্যস্ততম সড়কে চলাচল করলে পুলিশ সেটি আটক করে। এসময় মব সৃষ্টি করে একটি দল পুলিশের ওপর হামলা চালায়। এতে এক সদস্য আহত হন। তারা গাড়িটি ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত