weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেকপোস্ট ব্যারাকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ

প্রকাশ : ১৮-০৪-২০২৫ ২২:১৫

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের (৩০) এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শামীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঝুটিয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ছয় মাস আগে তিনি দর্শনা ইমিগ্রেশন বিভাগে যোগ দেন। নতুন ভবনের দ্বিতীয় তলায় তিনি একা একটি কক্ষে থাকতেন। সেই কক্ষ থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও সহকর্মীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দায়িত্বে অনুপস্থিত থাকায় সহকর্মীরা শামীম হোসেনকে খুঁজতে যান। দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দর্শনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুয়াডাঙ্গার জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, শামীম নামের একজন ইমিগ্রেশন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ অবস্থায় পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত