weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ১ হাজার ৭১৯টি মামলা

প্রকাশ : ০৬-০৪-২০২৬ ১৯:২০

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭১৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। 

রবিবার (৫ এপ্রিল) ডিএমপি’র ট্রাফিক বিভাগ এই সব মামলা করে।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস,  ১৩টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ৮০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৯টি বাস, ৭টি ট্রাক,  ১১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলসহ মোট ১৬২টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ১০৭টি সিএনজি ও ২০৩টি মোটরসাইকেলসহ মোট ৪২২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১ টি বাস, ৩১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৩টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজিসহ  ৮৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৯টি মামলা হয়েছে।  ট্রাফিক-মিরপুর বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও  ১৬৪টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৪ টি বাস, ৮টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৮৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস,  ৯টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে। অভিযানকালে মোট ৩৯৫টি গাড়ি ডাম্পিং ও ১৩৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি’র ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

পিপলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন