weather ২৮.০৩ o সে. আদ্রতা ৮৫% , বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সিলেটে ট্রিপল মার্ডার

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ

প্রকাশ : ১২-০৮-২০২৬ ২০:০৮

ফাইল ছবি।

সিলেট ব্যুরো
সিলেট মহানগরীর একটি বাসায় ধনাঢ্য স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাসার ভেতর ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে খুন করে পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।  পুলিশের ধারণা ডাকাতি কিংবা পারিবারিক পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, এই দম্পত্তির চার সন্তারে মধ্যে দুই সন্তান লন্ডনে ও দুই সন্তান আমেরিকায় থাকেন। আমরা স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাই। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। সিসি ক্যামেরা এড়াতে লোডশেডিংয়ের সুযোগ নিয়েই পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড।

বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে মহানগীর রায়নগর রাজবাড়ি এলাকার মিতালি ১১১ নম্বর বাসার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এলাকায় বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ছিল। এই সময়ের মধ্যেই রায়নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলায় হত্যাকাণ্ডটি ঘটে।

নিহতরা হলেন- ওই বাসার বাসিন্দা আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী রাইয়া বেগম (৭২) ও গৃহপরিচারিকা তাহমিনা আক্তার (১৫)। গৃহকর্মী তাহমিনা নগরীরর জল্লারপাড়া এলাকার বাসিন্দা আপ্তাব মিয়ার মেয়ে।

পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলেও এবং বাসাটিতে নিজস্ব ক্যামেরা থাকলেও লোডশেডিংয়ের কারণে কোনো ফুটেজ ধরা পড়েনি। সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে বিষয়টি পুলিশকে জানান তাঁরা।

পুলিশ জানায়, সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ওই এলাকায় লোডশেডিং ছিল। এসময়ই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের বাসা ও পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকলেও লোডশেডিংয়ের কারণে কোনো ফুটেজ ধরা পড়েনি। তাছাড়া নিহত আব্দুস সাত্তারের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। কয়েকটি মামলার বাদী তিনি নিজেও। এ বিষয়গুলো মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এক মাস ধরে নিচতলার এক ভাড়াটের সঙ্গে বাড়ির মালিকের সমস্যা চলছিল। ছয় মাস ধরে ওই ভাড়াটে বাসা ভাড়া না দেওয়ায় গতমাসে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাকে বিদায় করা হয়েছে। এ ঘটনার সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক আছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহত আব্দুস সাত্তার মিতালী আবাসিক এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন প্রবীণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। তবে দলের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর তিনি নিষ্ক্রিয় ছিলেন। আব্দুস সাত্তারের এক ছেলে ও তিন মেয়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে থাকেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে বাসার ভেতরে নারীদের চিৎকার শোনেন প্রতিবেশীরা। পরে আর কোনো সাড়া-শব্দ পাননি। সকাল ১০টার দিকে ১১১ নম্বর বাসার দোতলার বারান্দায় রক্ত দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কোনো অস্ত্র পাওয়া যায়নি। 

তিনি বলেন, ঘরের আলমারি ও ওয়্যারড্রোব খোলা অবস্থায় পাওয়া গেছে। সেখান থেকে স্বর্ণালঙ্কার বা মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে। চারতলার ভাড়াটিয়ারা সকালে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনেছেন বলে পুলিশকে জানিয়েছেন।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ লোডশেডিংয়ের কারণে সিসি ক্যামেরায় ধরা পড়েনি কোনো ফুটেজ সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান সুপ্রিম কোর্টের এজলাসে সাংবাদিকদের প্রবেশাধিকার পুনর্বহালের দাবিতে অবস্থান যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার যুক্তরাষ্ট্র থেকে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার