weather ২৫.৬৫ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত তিন

প্রকাশ : ০১-০৯-২০২৫ ০২:২৮

ছবি : সংগৃহীত

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শানেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ, রফিক মিয়া।

ওসি জানান, রাতে দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত হন। এ ঘটনা ছড়িয়ে পড়লে তার সমর্থকরা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালান। এসময় ছয়জন আহত হন। তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে রবিবার (৩১ আগস্ট) ভোরে আরো একজনের মৃত্যু হয়। সর্বশেষ এ ঘটনায় সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপির কাউন্সিল থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়। এতে চারজন আহত হন। পরে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদ নামে আরো একজন মারা যান।

পুলিশ আরো জানায়, রবিবার সকালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিক মিয়া নামে আরেকজন মারা যান।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত