weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ডিআরইউ সভাপতি সালেহ, সম্পাদক মাইনুল

প্রকাশ : ০১-১২-২০২৫ ১২:০৬

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল আবারও নির্বাচিত হয়েছেন। 

রবিবার (৩০ নভেম্বর) নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ।

অন্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মেহদী আজাদ মাসুম জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অর্থ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম নির্বাচিত হয়েছেন। আর দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নারী বিষয়ক সম্পাদক পদে জয়ী হয়েছেন জান্নাতুল ফেরদৌস পান্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্য পদে জয় লাভ করেছেন- মোহাম্মদ নঈমুদ্দীন, আল-আমিন আজাদ, মো. মাহফুজুর রহমান, আলী আজম ও মো. আকতার হোসেন।

মো. আব্দুল আলীম ও মো. মাজাহারুল ইসলাম সমান সমান ভোট পেয়েছেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে নবনির্বাচিত কমিটি।

এর আগে রবিবার বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম। এদিন সকাল ৯টায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত