weather ২৬.৩৫ o সে. আদ্রতা ৯২% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা

প্রকাশ : ০৩-০৯-২০২৫ ২১:২৫

ছবি : সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই গ্রুপের মধ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এ সময় পৌর এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

রাজ কুমার বিশ্বাস বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই গ্রুপের বিরোধের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। তাই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো অরাজকতা প্রতিরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

এদিকে স্থানীয় বিএনপি কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে বুধবার পৌর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অন্যদিকে একই এলাকায় অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছে বিএনপির আরেক অংশের (মাজহারুল ইসলাম সমর্থক) নেতাকর্মীরা। এ নিয়ে উপজেলা সদরে মঙ্গলবার দিনভর উত্তেজনা চলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, যে কোনো ধরনের অপতৎপরতা রোধে পুলিশ এখন সতর্ক অবস্থানে রয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত