weather ২৫.৮১ o সে. আদ্রতা ৯৪% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে হত্যা মামলার আসামিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৬-০৯-২০২৫ ০২:১৯

ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর বাজারে রাকিব মাদবর নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শহরের প্রধান সড়কের ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

রাকিব শিবচরের চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। তিনি ওই এলাকার ইবনে ইউসুফ হত্যা মামলার আসামি ছিলেন। হত্যার ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সামনে দাঁড়িয়ে ছিলেন রাকিব মাদবর। এ সময় প্রকাশ্যে রাকিবের ওপর হামলা চালায় পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। রাকিব সড়কে লুটিয়ে পড়লে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়। 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, ৬ মে শত্রুতার জেরে উপজেলার চরশ্যামাইল সর্দারকান্দি এলাকার কালাম সর্দারের ছেলে ইবনে সামাদকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিক্যালে মারা যায় ইবনে সামাদ। ইবনে সামাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে একজন রাকিব।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত