weather ২৫.৯৪ o সে. আদ্রতা ৯৩% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে ২০ শ্রমিক দগ্ধ

প্রকাশ : ২১-০১-২০২৫ ০১:১১

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে অন্তত ২০ শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— কারখানার শ্রমিক শুক্কুর আলী (৩০), সোনিয়া (২২), লিমা (২১), শাহ্জাহান (২৮), সুজন (২৪), রইস উদ্দিন (২২), ইকবাল হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহত বাকি শ্রমিকের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। 

কারখানার শ্রমিক আজিজুল হক বলেন, কারখানার স্যাম্পল সেকশনের একটি মিনি বয়লার হঠাৎ বিস্ফোরিত হয়। এতে কারখানার ঢেউটিনের ছাউনি ছিদ্র হয়ে ওড়ে যায়। এ সময় বয়লার বিস্ফোরণে কারখানার থাই গ্লাস ভেঙে যায়। এটি ছিটে শ্রমিকদের শরীরে লাগে। বয়লারের গরম পানিতে অনেকেই পুড়ে যান। এ সময় ভয়ে সবাই ছোটাছুটি শুরু করে। কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন।

কারখানার সুপারভাইজার হনুফা বলেন, বয়লার বিস্ফোরণে কয়েকজনের হাঁটু, পা কেটে গেছে। কয়েকজন অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। অনেক শ্রমিক আহত হয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন অনেকেই। কারখানার স্যাম্পল সেকশনের সবাই আহত হয়েছেন। আশপাশের ফ্লোরে থাই গ্লাস ভেঙে চুরমার হয়ে অনেকেই আহত হয়েছেন।

কারখানার শ্রমিক পাপিয়ার চাচা জামরুল অভিযোগ করে বলেন, বয়লার বিস্ফোরণের পরপরই কারখানার সামনে আসি। কিন্তু আমার ভাতিজি পাপিয়াকে খোঁজ পাচ্ছি না। কারখানা কর্তৃপক্ষ বলছে সে আহত হয়েছে। কিন্তু কোন হাসপাতালে রয়েছে, বেঁচে আছে কিনা মারা গেছে জানতে পারিনি।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শিমু চৌধুরী বলেন, ‘ছোট একটি বয়লার বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারব না। আমি আহতদের নিয়ে ব্যস্ত। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।’

আলহেরা হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল হোসেন বলেন, ‘আহত সাতজন শ্রমিককে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।’ শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন|

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত