weather ২১.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগ, বৈষম্যবিরোধী নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৫-০৫-২০২৫ ২১:৫৭

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন একই সংগঠনের এক নেত্রী।

বুধবার (১৪ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি করা হয়। মামলার অন্য তিন আসামি হলেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্যসচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।

মামলার আবেদনে ওই নেত্রী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তহবিলের হিসাব চান। এ নিয়ে তারা তার ওপর ক্ষুব্ধ হন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গত ১০ এপ্রিল আসামিরাসহ অজ্ঞাতনামা সাত থেকে আট জন সুমাইয়াকে লাঞ্ছিত করেন।

পরে ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি গত ৮ মে সিলেট মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলাটি করেছেন।

বাদীর আইনজীবী ওয়াহিদুর রহমান বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শককে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মামলায় যে চারজনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে রেদোয়ান মুনসি আমাদের কমিটির কেউ নন। 

আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। মামলা যে কেউ করতে পারেন, কিন্তু প্রমাণ তো করতে হবে। এ অভিযোগের কোনো ভিত্তি নেই। সামাজিকভাবে হেনস্তা করতেই বাদী এমনটি করেছেন।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রধানমন্ত্রী : পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ১৬ মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা স্বরাষ্ট্রমন্ত্রী : রামিসা হত্যার বিচার ৫-৭দিনের মধ্যে, বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল শুনানি ১ জুন