weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ সম্মেলন ফেব্রুয়ারিতে

প্রকাশ :

বিজিবি-বিএসএফ সম্মেলন ফেব্রুয়ারিতে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিজিবির ফেসবুক পেজে বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে বলা হয়েছে, বিজিবি ও বিএসএফের মধ্যকার চলতি বছরের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। 

এই পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত নভেম্বরে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।সম্মেলনের নির্ধারিত দিনক্ষণ উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে বিজিবি সদর দপ্তরের গণমাধ্যম শাখার উপপরিচালক কর্নেল শরীফুল ইসলাম বলেন, নভেম্বর মাসে ভারতে সম্মেলন হওয়ার কথা ছিল। বাংলাদেশের অনুরোধে তা স্থগিত করা হয়। ওই সম্মেলনই আগামী ফেব্রুয়ারিতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ