weather ২৮.৫৭ o সে. আদ্রতা ৬০% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃতি শ্যানন কেন কেঁদেছিলেন

প্রকাশ :

কৃতি শ্যানন কেন কেঁদেছিলেন

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউড মানেই চাকচিক্যে ভরা জীবন নয়। খুব মসৃণ নয় তারকাদের জীবন। 

সম্প্রতি তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। কাজের চাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল তার। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে নাকি দুর্বিষহ অবস্থা হয়েছিল।

কৃতি বলেন, ছবির প্রচার কিন্তু খুবই ক্লান্তিকর একটি কাজ। ‘ভেড়িয়া’ ছবির প্রচারের সময়ে আমি খুবই ভেঙে পড়েছিলাম। সেই বছর আমার আরো দু’তিনটি ছবি মুক্তি পেয়েছিল। তাই দুই-তিন সপ্তাহ আগে থেকেই আমাকে ছবির প্রচারের কাজ করতে হচ্ছিল।

ভেড়িয়ার জন্য আমাদের বিভিন্ন শহরে প্রচারে যেতে হচ্ছিল। রাতেও কাজ করতে হচ্ছিল। সব সাক্ষাৎকারে একই কথা বলতে হচ্ছিল। মনে হত, এই উত্তরগুলি রেকর্ড করে রাখলেই তো হয়। এমনকি বরুণের উত্তরও আমার মুখস্থ হয়ে গিয়েছিল।

ছবির প্রচারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তারকাদের, যা যথেষ্ট বেগ দেয়। কৃতি তাই বলেছেন, ছবির প্রচারের শেষ দিনে এক রিয়্যালিটি শো-তে উপস্থিত থাকার কথা ছিল। ভ্যানিটি ভ্যানে আমি তৈরি হচ্ছিলাম। কথা বলতে বলতে হঠাৎ আমি কেঁদে ফেলি। বাধ্য হয়ে বলি, আমি খুব ক্লান্ত। আর পারছি না আমি। চারপাশের সবাই আমার কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিল। মানসিক স্বাস্থ্যের উপরেও এর প্রভাব পড়ে।

তবে যতই ক্লান্তি ও পরিশ্রম থাকুক, নিজের কাজকে ভালোবাসেন কৃতি। অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে ‘দো পত্তি’ নামে এক ছবিতে। এই ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নায়িকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ