weather ২৬.৬৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করবে দুদক

প্রকাশ :

মুন্নী সাহা ও তার স্বামীর বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করবে দুদক
সিনিয়র রিপোর্টার
সাংবাদিক মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বলেন, সাংবাদিক  মুন্নী সাহা ও তার স্বামী কবির হোসেন তাপসের নিজেদের ব্যাংক হিসাবে ১৩৪ কোটি টাকা লেনদেন করেন। বর্তমানে স্তিতি রয়েছে ১৪ কোটি টাকা। এসব সন্দেহজনক লেনদেন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, ‘এখন দুদক থেকে তাদের কাছে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত চাওয়া হবে। এছাড়া নিজস্ব পদ্ধতিতে দুদক অনুসন্ধান চালাবে।’

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ