weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা

প্রকাশ :

সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাড়ে ৬০০ কোটি টাকা খরচে কেনা ডেমু ট্রেন নিলামে বিক্রির পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। ৩০ বছর সেবা দেওয়ার কথা ছিল এসব ট্রেনের। কিন্তু মাত্র এক দশকের ব্যবধানে মেরামতের সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।

বিশেষজ্ঞদের দাবি, প্রকল্পটি বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিস্বার্থ; যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেনের ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। ঘন জঙ্গলের ভেতর পড়ে থাকা ট্রেনগুলোর বিভিন্ন যন্ত্রাংশ খসে পড়েছে। দেখলে মনে হয় নতুন, তবে বাস্তবে সম্পূর্ণ অকেজো।   

রেলওয়ে সূত্রে জানা যায়, ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করা হয়েছিল। অথচ মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টা ব্যর্থ হয়েছে। তিন বছর আগে স্থায়ীভাবে অচল হয়ে যায় সব ট্রেন।  

রেলের কর্মীরা অভিযোগ করেন, ডেমু ট্রেন কেনার সময় এর রক্ষণাবেক্ষণের জন্য কোনো ওয়ার্কশপ নির্মাণ করা হয়নি। এমনকি রেলওয়ের কর্মীদের জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও ছিল না। দেশীয় বাজারে এর প্রয়োজনীয় যন্ত্রাংশও অনুপস্থিত। ফলে দীর্ঘদিন ধরে মেরামতের উদ্যোগ ব্যর্থ হচ্ছে।  

রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন জানিয়েছেন, ট্রেনগুলো আর সচল করা সম্ভব নয়। নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। তিনি বলেন, যা আর চালানো সম্ভব নয়, তা অকেজো ঘোষণা করে নিয়ম অনুযায়ী বিক্রির ব্যবস্থা নেওয়া হবে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক বলেন, রেলের নিজস্ব কোনো চাহিদা না থাকলেও উপর মহলের নির্দেশে প্রকল্পটি নেওয়া হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল ব্যক্তিস্বার্থ। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের শাস্তি ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ