weather ২৯.৮৫ o সে. আদ্রতা ৬০% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

প্রকাশ :

বিএসইসি’র সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদসহ ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। 

বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাসপোর্ট বাতিল করা অন্য আটজন হলেন- নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব-উর-রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানা যায়, গত সপ্তাহে তাদের পাসপোর্ট বাতিল করাসহ মন্ত্রণালয় তাদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে তারা দেশ ত্যাগ করতে পারবেন না। 

৯ জনের বিরুদ্ধে আনিত অভিযোগে বলা হয়েছে যে, বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী