weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ :

ক্রিকেটার এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
এবারের বিপিএলে স্পট ফিক্সিং নিয়ে হচ্ছে কানাঘুষা। ইতোমধ্যে তদন্তে নেমেছে বিসিবির দুর্নীতি দমন বিভাগ। সন্দেহের তালিকায় আছেন যে কজন ক্রিকেটার, তাদের একজন দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়। যার কারণে তার দেশত্যাগে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাও।

২০২৫ বিপিএল নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। পারিশ্রমিক ইস্যুতে এত বদনাম রটেনি আর কোনো আসরে। তার উপর স্পট ফিক্সিং নিয়েও উঠেছে অভিযোগ। সন্দেহের তালিকায় থাকা একাধিক ক্রিকেটারের মধ্যে আছেন শুরুর দিকে রাজশাহীকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়।

তাকে নিয়ে চলছে তদন্ত। অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তির মুখোমুখি হবেন তিনি। তার আগে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এ ক্রিকেটারকে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে তাকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ‘এনামুল হকের ব্যাপারে ইমিগ্রেশন বিভাগকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে মতে ব্যবস্থা গ্রহণও করা হয়েছে।’ দুর্নীতি দমন বিভাগের তদন্তে দোষী প্রমাণিত না হলে তুলে নেয়া হবে বিজয়কে দেয়া নিষেধাজ্ঞা।

বিপিএলের চলতি আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বিজয়। ১২ ম্যাচে ৩৯.২০ গড়ে ৩৯২ রান করেছেন তিনি। যেখানে দুই ফিফটির সঙ্গে আছে একটি সেঞ্চুরির ইনিংস।

এদিকে শুধু বিজয়-ই নন, রাজশাহীর একাধিক ক্রিকেটারকে ঘিরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আছে। এর বাইরে আরও তিন দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ওপর নজরদারি করছে দুর্নীতি দমন বিভাগ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ