weather ২৬.১৪ o সে. আদ্রতা ৬৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীর সড়কে প্রাণ গেল দম্পতির, মেয়ে আহত হয়ে ঢামেকে

প্রকাশ :

যাত্রাবাড়ীর সড়কে প্রাণ গেল দম্পতির, মেয়ে আহত হয়ে ঢামেকে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার যাত্রাবাড়ীতে সড়ক পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় এক দম্পতি প্রাণ হারিয়েছেন; আহত হয়েছে তাদের স্কুলপড়ুয়া মেয়ে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে মাতুয়াইলের সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল জব্বার ও তার স্ত্রী রুনা আক্তার। তাদের ১৪ বছর বয়সী মেয়ে জুঁই আক্তার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তাদের বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামে। তারা ডেমরার কোনাপাড়া এলাকায় বসবাস করতেন।

যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদুল হাসান ইরফান বলেন, তারা তিনজন গ্রামের বাড়ি যাওয়ার জন্য সকালে বাসা থেকে বের হন। মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান রুনা খান। 

কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তার স্বামী আব্দুল জব্বারও মারা যান। জুঁইয়ের বড় বোন জান্নাতুল বলেন, জুঁই বাবা-মায়ের সঙ্গেই ছিল। সে এখন ঢাকা মেডিক্যালে ভর্তি আছে, তার অবস্থা ভালো না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন