weather ২৬.১৪ o সে. আদ্রতা ৬৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে ন্যায্য মূল্যে মাছ মাংস দুধ ডিম

প্রকাশ :

রমজানে ঢাকার ২৫ স্থানে মিলবে ন্যায্য মূল্যে মাছ মাংস দুধ ডিম

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন রমজান মাসে ঢাকায় ২৫টি স্থানে গাড়িতে করে ন্যায্য মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি হবে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আসন্ন রমজান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, আসন্ন রমজানে মাছ, মাংস, দুধ ও ডিমের সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীতে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা আখতার বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।

এদিকে এক বিজ্ঞপ্তিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানায়, পণ্য বিক্রির ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সকল স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার দেয়া হয়েছে ও বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে। 

এলাকাগুলো হচ্ছে-
 ১) সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২) খামারবাড়ী (ফার্মগেট)
৩) ষাটফুট রোড (মিরপুর)
৪) আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫) নয়াবাজার (পুরান ঢাকা)
৬) বনশ্রী
৭) হাজারীবাগ (সেকশন)
৮) আরামবাগ (মতিঝিল)
৯) মোহাম্মদপুর (বাবর রোড)
১০) কালশী (মিরপুর)
১১) যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২) শাহাজাদপুর (বাড্ডা)
১৩) কড়াইল বস্তি, বনানী
১৪) কামরাঙ্গীর চর
১৫) খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬) নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭) সেগুন বাগিচা (কাঁচা বাজার)
১৮) বসিলা (মোহাম্মদপুর)
১৯) উত্তরা (হাউজ বিল্ডিং)
২০) রামপুরা (বাজার)
২১) মিরপুর ১০
২২) কল্যাণপুর (ঝিলপাড়)
২৩) তেজগাঁও
২৪) পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫) কাকরাইল


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন