weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি শ্যানন

প্রকাশ :

১০ বছরের ছোট প্রেমিককে বিয়ে করছেন কৃতি শ্যানন

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
কোটিপতি এক যুবকের সঙ্গে গত বছর সময় কাটাতে দেখা গেছে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে। যুবক কে তা নিয়ে কম আলোচনা হয়নি। অবশেষে জানা যায়, যুবকের নাম কবীর বাহিয়া। যিনি পেশায় একজন ব্যবসায়ী ও কোটিপতি।

এ বছরের শুরুতেই কবীরকে নিয়ে দিল্লি এসেছেন কৃতি শ্যানন। শোনা যাচ্ছে, প্রেমিকের দিল্লি আসার কারণ- তাকে বাবা-মায়ের সঙ্গে আলাপ করাতে চান কৃতি। এটিও শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে নাকি চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।

তবে এসবের মধ্যেই যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো, দুজনের বয়সের পার্থক্য। কৃতির থেকে বয়সে অনেকটা ছোট কবীর। সেটিও নাকি চোখে পড়ার মতো।

বর্তমানে কৃতির বয়স ৩৪ বছর। অন্যদিকে কবীরের বয়স ২৪ বছর। দুজনের বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল জানাচ্ছে, দুজনেই দুজনের প্রেমে মজেছেন। যে কারণে শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন এই জুটি।

চলতি বছর কৃতি শুরুই করেছিলেন কবীরের সঙ্গে। বর্ষবরণের রাতে একসঙ্গে ক্যামেরাবন্দি হন তারা। তবে এযাবৎ কৃতি বা কবীর কেউই তাদের প্রেমের কথা স্বীকার করেননি।

এর আগে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নাম জড়িয়েছিল কৃতির। শোনা যায়, একসঙ্গে ছবি করতে গিয়েই নাকি প্রেমে পড়েন তারা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাকে উদ্দেশ্য করে এক মন উজাড় করা পোস্ট করেছিলেন কৃতি। তবে সুশান্ত অধ্যায় এখন অতীত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ