weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা ডিক্যাপ্রিওর নামে ব্যাঙের নতুন প্রজাতি

প্রকাশ :

অভিনেতা ডিক্যাপ্রিওর নামে ব্যাঙের নতুন প্রজাতি

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ব্যাঙের নতুন আবিষ্কৃত একটি প্রজাতির নামকরণ করা হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। সম্প্রতি গবেষকেরা ইকুয়েডরের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্টে একটি ছোট বাদামি উভচর ব্যাঙের সন্ধান পান। 

সেই ব্যাঙের নামকরণ করা হয়েছে ফিলোন্যাসটেস ডিক্যাপ্রিও। এই ব্যাঙ সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ৩৩০ মিটার থেকে এক হাজার ৭০৫ মিটার উচ্চতায় বাস করে।

গবেষকদের তথ্যমতে, নতুন আবিষ্কৃত প্রজাতির ব্যাঙ শরীরের আকার ও স্বতন্ত্র আঙুলের কারণে অন্য সব ব্যাঙের চেয়ে আলাদা। নতুন ব্যাঙটি ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োডাইভারসিটি, ইকুয়েডরের ক্যাথলিক ইউনিভার্সিটি ও সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অব কুইটোর গবেষকদের আবিষ্কৃত সাতটি নতুন প্রজাতির মধ্যে একটি। 

নতুন প্রজাতির ব্যাঙগুলো বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অনেক বছর ধরেই পরিবেশগত বিভিন্ন কাজে যুক্ত থাকায় তার নামে ব্যাঙের নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে।

৫০ বছর বয়সী ডিক্যাপ্রিও পরিবেশগত বিভিন্ন বিষয়ে বেশ সোচ্চার। ইকুয়েডরে বন সংরক্ষণের বিভিন্ন উদ্যোগের সঙ্গেও জড়িত তিনি। ইকুয়েডরের ইয়াসুনি ন্যাশনাল পার্কে তেল খনন কার্যক্রম বন্ধের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ডিক্যাপ্রিও। 

শুধু তা–ই নয়, গোলাপি ইগুয়ানা, বিশালাকার কাছিম, মকিংবার্ড প্রজাতিসহ স্থানীয়ভাবে বিলুপ্ত প্রজাতি রক্ষায় ‘রে: ওয়াইল্ড’ নামের একটি দাতব্য সংস্থার মাধ্যমে প্রায় ৪ কোটি ৩০ লাখ ডলারের তহবিলও গঠন করেছেন তিনি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ