weather ২৫.৯৭ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন , চারজনের মৃত্যু

প্রকাশ :

শাহজাদপুরে সৌদিয়া হোটেলে আগুন , চারজনের মৃত্যু

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে সৌদিয়া আবাসিক হোটেলে আগুনের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন। 

মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, দুপুর ১২ টা ১৭ মিনিটে আগুনের সংবাদে রাজধানীর ভাটারা শাহজাদপুর সৌদিয়া হোটেলে আগুন নির্বাপনের জন্য দুটি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণ করে ওই ভবনের সিঁড়ি ও বাথরুম থেকে চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে সবার মরদেহ ছয়তলায় পাওয়া গেছে, একজনের বাথরুমে আর তিনজনের সিঁড়িতে। 

ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুন থেকে বাঁচার জন্য তারা ছাদে উঠার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজা তালা বন্ধ থাকার কারণে তারা সেখানে যেতে পারেনি মারা গেছেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে ওই ভবনের দ্বিতীয় তলা সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল আছে। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কি না সেটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে চারটি মরদেহের শরীরে কোনো পোড়ার ক্ষত নেই। সম্ভবত ধোয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছেন। 


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র