weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

প্রকাশ :

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে চরডুমুরিয়া ও সামারচর এলাকায় এ সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় নদী সাঁতরিয়ে পার হতে গিয়ে মেঘনার মাঝ নদীতে নিখোঁজ রয়েছেন আলমগীর দেওয়ান নামের আরও এক ব্যক্তি। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

নিহত সেলিম মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে ভোরে আবারও সংঘর্ষে জড়ান তারা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে চরডুমুরিয়া, সামারচরসহ আশপাশের এলাকায়। এ সময় ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়।

আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি। অন্যদিকে রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তারা দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন বলেন, এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের সময় মেঘনা নদী সাঁতরিয়ে পার হওয়ার সময় মাঝ নদীতে আলমগীর দেওয়ান নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিখোঁজের সন্ধানে নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি