weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু

প্রকাশ :

ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভূগর্ভস্থ একটি অবৈধ সোনার খনি প্লাবিত হওয়ার পর সেখানে আটকা পড়া শ্রমিকদের মধ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে।

খনিটিতে এখনও আটকা পড়ে থাকা আরও ১৩ শ্রমিককে উদ্ধারের লক্ষ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তল্লাশি অভিযান আবারও শুরু করা হয়েছে। খবর রয়টার্সের

রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বোগোর জেলার উন্মুক্ত সোনার খনিটির সুড়ঙ্গ সোমবারের (২৩ নভেম্বর) প্রবল বৃষ্টিতে প্লাবিত হয় আর ভূগর্ভের ৩২৮ ফুট গভীরে ২৬ জন শ্রমিক আটকা পড়েন।

পশ্চিম জাভা পুলিশের প্রধান হেংকি রয়টার্সকে জানান, যে ১৩ জন মারা গেছেন তাদের মধ্যে ছয়জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। আবহাওয়া খারাপ না হলে বৃহস্পতিবার তল্লাশি অভিযান অব্যাহত রাখা হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, খনিটির প্রবেশ পথটি অত্যন্ত সরু আর বৃষ্টিতে পিচ্ছিল হয়ে থাকায় সেখানে প্রবেশ করা এমনিতেই কঠিন, তার মধ্যে পুরো সুড়ঙ্গটি অন্ধকার হয়ে আছে।

ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকারীরা খনির দুটি সুড়ঙ্গের ওপর বিশেষ নজর দিচ্ছেন এবং ভেতরে প্রবেশের জন্য দড়ি ব্যবহার করছেন; তবে খনিটির ৩২৮ ফুট গভীরতা তল্লাশি অভিযানকে জটিল করে তুলেছে।

স্থানীয় উদ্ধারকারী দলের প্রধান দেশিয়ানা কার্তিকা বাহারি বলেন, মাঠের পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এতে অংশ নেওয়া কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র হেন্দ্রা রচমাওয়ান জানান, সোমবার খনিতে পানি ঢোকার আগেই ১১ শ্রমিক নিরাপদে বেরিয়ে আসেন। খনিতে শ্রমিক আটকে পড়ার খবর কর্তৃপক্ষ পায় মঙ্গলবার।

প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ইন্দোনেশিয়ায় ক্ষুদ্র পরিসরে এবং অবৈধভাবে খননকাজের ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দেশটির খনিজ সম্পদগুলো এমন সব দুর্গম এলাকায় অবস্থিত যে সেখানে কর্তৃপক্ষের পক্ষে নজরদারি চালানো বেশ কঠিন।

স্থানীয় সংবাদমাধ্যম 'দেতিক'-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে বোগোরেরই পৃথক একটি এলাকায় প্রায় ৩০টি অবৈধ সোনার খনির গর্ত বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে একই এলাকার আরেকটি অবৈধ সোনার খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

ওই অঞ্চলে সোনা উত্তোলন কার্যক্রম পরিচালনাকারী রাষ্ট্রীয় খনি সংস্থা 'অ্যান্টাম' জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে আর সেটি তাদের কার্যক্রমের অংশ ছিল না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি