weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তমা-রাফির বিয়ে ও সংসারের গুঞ্জন

প্রকাশ :

তমা-রাফির বিয়ে ও সংসারের গুঞ্জন

ছবি : সংগৃহীত

সোহেলী চৌধুরী
নির্মাতা রায়হান রাফী ও চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের বিষয়টি অনেকদিন ধরে আলোচনায়ভ নতুন খবর- এই দুই তারকা নাকি বিয়েও করেছেন। যদিও দু’জনের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।

সোমবার (৩ মার্চ) ‘তুফান’ নির্মাতা রায়হান রাফির জন্মদিন। জন্মদিনে নিজ বাসায় কেক কেটেছেন তিনি। এদিনেরই একটি ছবিকে কেন্দ্র করে তাদের বিয়ের গুঞ্জন আরো জোরালো হয়েছে।

এতে রাফীর একপাশে দেখা গেছে তার মাকে, অন্যপাশে রয়েছেন তমা মির্জা। নিজের জীবনের গুরুত্বপূর্ণ দুইজন মানুষকে পাশে নিয়েই কেক কেটেছেন এই নির্মাতা। ছবিটি স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাফি ও তমার ঘনিষ্ঠজনেরা বলছেন, এই দুই তারকা জুটি বিয়ে করেছেন। বর্তমানে তারা সংসারও করছেন।

যদিও রাফী বা তমার পক্ষ থেকে এ বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। এর আগে তমা মির্জার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছিলেন রায়হান রাফী। সেখানে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তমাকে নিজের জীবনে পেয়ে ‘ভাগ্যবান’ বলে দাবি করেন নির্মাতা। উত্তরে রাফিকে পেয়ে নিজেকেও ভাগ্যবান দাবি করেন এই অভিনেত্রী।

রায়হান রাফীর পরিচালনয় ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সবশেষ এই পরিচালকের নির্মিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করেন তমা। যেখানে তার বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ