weather ২৪.৫১ o সে. আদ্রতা ৮৫% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

প্রকাশ :

স্বর্ণ পাচারের অভিযোগে কন্নড় অভিনেত্রী রান্যা রাও গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
দুবাই থেকে স্বর্ণ পাচারের অভিযোগে ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানায় টামস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) কর্তাব্যক্তিরা তাকে আটক করেন।

জানা যায়, তার সঙ্গে ১৪ দশমিক আট কেজি স্বর্ণ ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রান্যা রাওকে গ্রেপ্তার দেখানো হয়। গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরেইয়েরে সন্দেহে ছিলেন তিনি।

প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এ ছাড়া একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ