weather ২৫.৯ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ :

সাভারের পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাভারের আমিন বাজারে পাওয়ার গ্রিডের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। নয়টি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ডিউটি অফিসার লিমা খাতুন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়টি ইউনিটের প্রচেষ্টায় মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে তা ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানাতে পারেননি।

এর আগে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরো আটটি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার সকালে বলেন, আমিনবাজারের আগুন লাগার ঘটনা জানার পাঁচ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চলে যায়। পরে আরো একটি ইউনিট সেখানে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র