weather ২৬.৪৮ o সে. আদ্রতা ৮০% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, বুড়িগঙ্গার দুপারে নিহত দুই

প্রকাশ :

ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, বুড়িগঙ্গার দুপারে নিহত দুই

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বুড়িগঙ্গা নদীর এপার ও ওপারে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উপস্থিত সাধারণ জনতার পিটুনিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো দুই যুবক।

শুক্রবার (২১ মার্চ) দুপুরে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। এদিন ভোর ৫টার পর এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

মো. আবুল খায়ের বলেন, ভোর ৫টার পর নদীর ওপারে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় ওপারের লোকজন চিৎকার দিলে ছিনতাইকারীরা পালাতে থাকেন। দুইজন ছিনতাইকারী পালিয়ে নৌকা দিয়ে আমাদের এই পাশে চম্পাতলী ঘাটের দিকে আসছিলেন। ওপারে চিৎকার-চেঁচামেচিতে এপারের লোকজন দুইটা নৌকা নিয়ে নদীতে যান। এপারের লোকজন যখন তাদের ধরতে যান তখন তারা নদীতে ঝাঁপিয়ে পড়েন। তখন এপারের লোকজন তাদের ধরে নিয়ে আসেন। পরে জনগণ উত্তেজিত হয়ে তাদের গণপিটুনি দেন।

তিনি বলেন, খবর পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আর একজন গুরুতর অবস্থায় ভর্তি আছেন।

পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের আরো বলেন, পাশাপাশি একই ঘটনায় কেরানীগঞ্জের জনগণ বাকি দুইজনকে ধরে গণপিটুনি দিয়েছেন। সেখানেও একজন মারা গেছেন। কেরানীগঞ্জ থেকে গণপিটুনিতে আহত হয়ে আসা আরেকজনও গুরুতর অবস্থায় ঢামেকে ভর্তি আছেন। মোট এপারে একজন এবং ওপারে একজন মিলিয়ে দুজন নিহত হয়েছেন।

কারো নাম-পরিচয় জানা গেছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, সিআইডির সহযোগিতায় আমরা জানতে পেরেছি এপারে যিনি মারা গেছেন তার নাম আসিফ। তিনি কামরাঙ্গীরচর এলাকার বাসিন্দা। আহত ও নিহতদের সবার বয়স ২৫ বছরের নিচে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র