weather ২৫.২৫ o সে. আদ্রতা ৮৫% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

প্রকাশ :

সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার (১ মে) ভোর ৫টায় রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

তার জানাজা বৃহস্পতিবার রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরাসহ মরহুমের আত্মীয়-স্বজনরা জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করেন। তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনারের পালন করেছিলেন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পান। এরপর ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানার শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
 
পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন