weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন সকালে খান ভেজানো আখরোট, উপকার মিলবে

প্রকাশ :

প্রতিদিন সকালে খান ভেজানো আখরোট, উপকার মিলবে

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
সুস্থ থাকতে ড্রাই ফ্রুট্‌সের ভূমিকা বলার বাহিরে। কাঠ বাদাম, কাজু বাদাম ও আখরোট সহ অন্যান্য ড্রাই ফ্রুট্‌সগুলোতে রয়েছে নানা উপকারী উপাদান। সুস্থ ও সবল থাকতে সকালে ঘুম থেকে উঠেই উচিত স্বাস্থ্যকর কিছু খাওয়া। এতে স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তেমনি সারা দিন কাজ করার শক্তিও মিলবে।
 
তেমনই একটি খাদ্য উপাদান হল আখরোট । মূলত আখরোট একপ্রকার বাদাম জাতীয় ফল। শুকনো এই ফলটি পুষ্টিগুণে ভরপুর। আখরোটের পুষ্টিগুণ অনেকেরই অজানা। তবে আখরোটের সেই পুষ্টিগুণ দ্বিগুণ হয়, যদি রাতভর পানিতে ভিজিয়ে রেখে সেটি সকালে খাওয়া যায়। 

আসুন জেনে নিই পানিতে ভেজানো আখরোটের কী কী উপকারিতা- 

১. মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে আখরোট। এই বাদামে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে; যা ব্রেনের ডেভেলপমেন্ট ও জ্ঞানীয় ফাংশনকে উন্নত করে। মস্তিষ্কের কোষকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, স্মৃতিশক্তি বাড়ে এবং নিউরোলজিক্যাল ডিজঅর্ডারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। 

২. আখরোটে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে; যা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এটি সবসময় খাওয়া যায়, তবে শীতের সময় অবশ্যই আখরোট খাওয়া উচিত। রাতে ভেজানো আখরোট সুপারফুডের সামিল হতে পারে।  

৩. আখরোটে রয়েছে আলফা লিনোলেনিক অ্যাসিড (ALA); যা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের একটি রূপ। এটি রক্তের ধমনীতে চর্বি জমতে বাধা দেয় এবং হার্টকে সুস্থ রাখে। এই আলফা-লিনোলিক অ্যাসিড হাড় মজবুত করে। এ ছাড়া এটি ব্যথা উপশমকারী হিসেবেও কাজ করে। ক্যালসিয়াম ও ভিটামিনের অভাবে শরীরে ব্যথা দূর করতেও আখরোট কাজ করে।

৪. ভিটামিন বি হল স্ট্রেস রিলিভার ও মুড ম্যানেজার। আখরোটে এক্ষেত্রেও দারুণ উপকারী। এমনকি অবসাদ কাটাতেও সাহায্য করে এই বাদাম জাতীয় ফল।

৫. আখরোট একটি দুর্দান্ত বিউটি টনিক; যা ডার্ক সার্কেল, শুষ্ক ত্বক, পিম্পলের মতো সাধারণ সমস্যাগুলি দূর করে। এতে উপস্থিত ভিটামিন ই, ভিটামিন বি-৫ ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বকে নতুন প্রাণ যোগায়। ত্বক সম্পর্কিত বেশিরভাগ সমস্যার সমাধানে আপনি আখরোটের উপর নির্ভর করতে পারেন।

৬. আখরোট ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে। তাই আখরোট খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। প্রি-ডায়াবেটিক হলে অবশ্যই ভেজানো আখরোট খান। এই বাদামের মধ্যে স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও প্রোটিন রয়েছে; যা রক্ত অতিরিক্ত শর্করা শোষণে সাহায্য করে। এর জেরে হঠাৎ করে সুগার লেভেল বাড়ে না।

৭. আখরোটের মধ্যে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই পুষ্টি দেহে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে। জয়েন্টের ব্যথা কমানো থেকে শুরু করে মেজাজকে উন্নত করে আখরোট। সকালবেলা ভেজানো আখরোট খেলে দেহে পুষ্টির অভাব হবে না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি